চীনে স্কুলে হামলায় নিহত ৮ শিশু

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় অন্তত আট শিশু নিহত ও আরও দুই শিশু আহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই হামলা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।তবে কিভাবে বা কি দিয়ে এই শিশুদের হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

এনশি শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, গ্রীষ্মের ছুটির পর শিশুরা সেদিনই প্রথম স্কুলে গিয়েছিল। শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময়ই হামলা চালায় ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ হামলাকারীকে আটক করেছে।

চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির স্থানীয় কমিটি ও সরকার উদ্ধারকাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করাচ্ছে স্থানীয় সরকার।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের