টানা তিন জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

টানা তিন জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছলো বাংলাদেশ। গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমা বাহিনী। মঙ্গলবার স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারায় সালমারা। ডান্ডিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। বৃষ্টির বাধায় ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ১০৪/৪ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সামনে পুনঃনির্ধারিত টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রানের। আর ৪৯/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্কটিশরা।

ইনিংসের শুরুতে ১৬ রানের মাথায় ওপেনার সানজিদা ইসলামকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার মুরশীদা খাতুন ফিরে যান দলীয় ৪৭ রানে। সাজঘরে ফেরার আগে মুরশীদার ব্যাট থেকে ২ চারের মাধ্যমে আসে ২৬ রানের ইনিংস। তবে তিনে নেমে নিগার সুলতানা ৩৭ বলে ৩৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। মিডল অর্ডারে ব্যাট করতে আসা ফারজানা হকের ২২ বলে ২৩ রানের সুবাদে বাংলাদেশ ৪ উইকেটে ১০৪ রান তোলে। বৃষ্টির কারণে স্কটিশদের ইনিংস আরও ছোট হয়ে ৮ ওভারে নেমে আসে। ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য শেষ পর্যন্ত তাদের জন্য কঠিনই হয়ে পড়ে। ৮ ওভার খেলে ৬ উইকেটে ৪৯ রান তোলে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ওপেনার কে ব্র্যাইসই সর্বোচ্চ ২১ রান করেন। স্কটল্যান্ডের বাকি খেলোয়াড়রা দুই অঙ্কে পৌঁছতে ব্যর্থ হন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা। ম্যাচসেরা হন বাংলাদেশের নিগার সুলতানা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের