শবনম ফারিয়াকে বিরূপ মন্তব্য, থানায় জিডি

নিরাপত্তাহীনতায় ভুগছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে আজেবাজে মন্তব্য ও নানা ধরণের হুমকি পাচ্ছেন বলে জানান অভিনেত্রী। বিষয়টি নিয়ে রাজধানীর পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করে (সাধারণ ডায়েরি) জিডি করেছেন তিনি। ফারিয়ার করা জিডির নম্বর ১৮৮।

পল্টন থানার উপপরিদর্শক ইকরাম জানান, শবনম ফারিয়ার করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

জিডিতে ফারিয়া অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর। এর পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে কল আসছে, বিরূপ মন্তব্য আসছে। এ ছাড়া ফরহাদের ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে।

সম্প্রতি চ্যানেল আই’য়ে প্রচারিত ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার বিচারক হওয়ার বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী। শবনম ফারিয়া ছাড়া আরও সমালোচিত হচ্ছেন শাফায়েত মুনসুর রানা, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারি মম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের