মোদির জন্য সাপ-কুমির পাঠাতে চান পাকিস্তানি অভিনেত্রী

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর ভারত জুড়ে যেমন বিতর্ক শুরু হয়েছে, তেমন পাকিস্তানে এ নিয়ে কম জল ঘোলা হয়নি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলুপ্ত করা হয়েছে, এবার তা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানি পপ সঙ্গীতশিল্পী, উপস্থাপক ও অভিনেত্রী রাবি পিরজাদা। সাপ ও কুমির নিয়ে ভারতীয়দের ওপর আক্রমণের হুমকি দেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, সাপ ও কুমিরগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার পাঠাবেন। পাশাপাশি কাশ্মীরকে তারা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করেন।

বিষয়টি নিয়ে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। জানা যায় অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে ভিডিওতে দেখানো সাপ ও কুমিরগুলোকে তিনি ছেড়ে দেবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। অভিনেত্রীর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের