সব ধরনের উইকেটের জন্য আমরা প্রস্তুত: রশিদ

এশিয়ার উইকেট স্পিনারদের জন্য স্বর্গ বলা চলে। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রশিদ খান আফগানিস্তান দলের দায়িত্ব পেয়েছেন। অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দল দুটি একমাত্র টেস্টে অংশ নেবে। ম্যাচের আগে গুঞ্জন স্পিন সহায়ক উইকেটই তৈরি হচ্ছে। তবে আফগান তারকার দাবি উইকেট যেমনই হোক সবধরনের উইকেটের জন্য তার দল প্রস্তুত রয়েছে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রশিদ বললেন, ‘আপনি কখনও উইকেট নিয়ে মন্তব্য করতে পারবেন না যতক্ষণ না সেখানে বল করবেন। আমি কখনই মাঠে নামার উইকেট নিয়ে কিছু বলি না। কারণ, আপনি সেখানে বল না করলে বুঝতে পারবেন না এটার চরিত্র কেমন। বিশেষ করে এশিয়ায় আপনি বল না করলে বুঝতেই পারবেন না। যেমনই হোক আমাদের সবধরনের উইকেটে বল করার প্রস্তুতি রয়েছে।’

কন্ডিশন নিয়ে আফগানিস্তান অধিনায়ক যোগ করেন, এশিয়ান কন্ডিশনে বিশেষ করে বাংলাদেশ-ভারতের মতো জায়গায় স্পিনারদের রাজত্বই চলে। এখানে স্পিনাররাই দীর্ঘদিন ধরে ভালো করে আসছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেদের বার বার প্রমাণ করেছে আফগানরা। টেস্ট ক্রিকেটে সর্ব কনিষ্ঠ সদস্য তারা। গেল বছর প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাটে অংশ নিয়েছে। অন্যদিকে ২০০১ সাল থেকে নিয়মিত টেস্ট ম্যাচ খেলে আসছে বাংলাদেশ দল। আর তাই অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রশিদ।

এই লেগ-স্পিনার বলেন, ‘আমরা বেশ কয়েকটি চার দিনের ম্যাচ খেলেছি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। সেখানে আমরা ভালোই করেছি। আমরা ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছি। এগুলোই আমাদের অভিজ্ঞতা। বাংলাদেশ আমাদের থেকে অবশ্যই এগিয়ে এবং তা অভিজ্ঞতার দিক দিয়ে। আমাদের দলেও মেধাবী ক্রিকেটার রয়েছেন। আমরা কৌশলও জানি। যদি ইতিবাচক ক্রিকেট খেলা যায় আর নিজের উপর ভরসা রাখা যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে।’

২০১৯ বিশ্বকাপে আফগানদের ব্যাপক ভরাডুবি হওয়ার পর দায়িত্ব দেয়া হয় দেশটির সবচেয়ে বড় ক্রিকেট তারকা রশিদের কাছে। মাত্র ২০ বছর বয়সে তিন ফরম্যাটেরই অধিনায়ক বানানো হয় তাকে।

দলের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এত কম বয়সে অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেয়াটা সত্যি আমার জন্য বড় একটি সুযোগ। এই বয়সে দলপতি হয়ে শেখার অনেক কিছুই রয়েছে। আমার জন্য দলকে নেতৃত্ব দেয়া অবশ্যই দারুণ কিছু। আমি এটার জন্য মুখিয়ে আছি। আমি আমার জায়গায় থেকে নিজের সেরাটাই দিতে চাই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের