পরিকল্পনাটা আমি বলে দিতে চাই না : সাকিব

লম্বা সময় পর আবারও সাদা জার্সিতে খেলতে নামছে বাংলাদেশ। মাঝে বিশ্বকাপ খেলেছে, শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজও খেলে এসেছে। বিশ্বকাপে আট নম্বরে থেকে শেষ করেছিল মিশন। শ্রীলঙ্কায় ধবল ধোলাই হয়ে ফিরেছে বাংলাদেশ দল। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটার গুরুত্ব কতখানি সেটা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বুঝিয়ে দিলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

‘আমি যেভাবে দেখছি, গেল কয়েকটা ম্যাচ আমাদের ভালো সময় কাটেনি সবদিক থেকে। ‘এ’ দল বলেন, একাডেমি বলেন কোথাও আমরা ভালো পারফর্ম করতে পারিনি। তাই সবদিক বিবেচনা করলে আমাদের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচটা জিততে পারলে অনেক কিছুই স্বাভাবিক হবে।’

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে চলা ম্যাচটা জিততে মরিয়া টাইগার দলপতি। যদিও কোনও আলোচনাই করতে চাননি নিজেদের পরিকল্পনা নিয়ে। শুধু এটুকুই পরিষ্কার তার কাছে, জয়টাই গুরুত্বপূর্ণ।
‘পরিকল্পনাটা আমি বলে দিতে চাই না। এখনই পরিকল্পনা বলে দিলে গোপনীয়তা থাকবে না। তবে যে দলই তৈরি করি না কেন, আমাদের কাছে জয়টাই প্রধান। ভালোভাবে আর খারাপ ভাবে সেটা না। ১ রানে জিতলেও জয়, ১০০ রানে জিতলেও জয়। সেটা ১ উইকেট আর ১০ উইকেট হোক। জেতাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

সাকিবকে কিছুটা হলেও ভাবাচ্ছে আফগানদের বোলাররা। যে দলে রশিদ খান, মোহাম্মদ নবীদের মতো তারকা খেলোয়াড়েরা আছে তাদের সমীহ করতেও ভুলে যাননি তিনি। যদিও র‌্যাংকিংয়ে আফগানরা অনেক পিছিয়ে বাংলাদেশের কাছে। তবে র‌্যাংকিংটা বিশ্বসেরা অলরাউন্ডারের ভাবনার মূল বিষয় না।

‘র‌্যাংকিংটা আসলে কোনো ব্যপার না। তারা বাকি দুইটা ফরম্যাটে অসাধারণ খেলে আসছে অনেকদিন ধরে। দলটিতে এমন কিছু খেলোয়াড় আছে যারা টেস্ট ক্রিকেটেও ভালো করতে সক্ষম।’

সাকিবের কাছে শুরুর সময়টা বেশ গুরুত্বের। টস জিতে ভালোভাবে শুরু করতে চান ম্যাচ। তিনি বলেন, ‘এশিয়াতে টসটা অনেক গুরুত্বপূর্ন। কিছু সুবিধা তো থাকবেই। তবে সুবিধা অসুবিধা যেটাই থাকুক, আমরা যেন শুরুটা ভাল করতে পারি। ছন্দটা আমাদের দিকে নিতে পারি। এবং সেটা ধরে রাখা আরও বেশি চ্যালেঞ্জিং।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের