ডেঙ্গু কেড়ে নিলো অস্মিতার প্রাণ

ডেঙ্গুজ্বরে মৃত্যু হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী অস্মিতার। টানা ছয় দিন লাইফসাপোর্টে থেকে মৃত্যুর কাছে হার মেনেছে এই ছাত্রী। আজ সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে তার মৃত্যু হয়। সিলেটের মেয়ে অস্মিতা ঢাকার আজিমপুরে পরিবারের সঙ্গে থাকতো। সম্প্রতি তার বাবা, মা, ছোট বোন ও সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত পরিবারের সদস্যদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে অস্মিতার অবস্থার অবনতি ঘটতে থাকে। অস্মিতার রক্তের প্লাটিলেট কমে গেলে ২৮শে আগস্ট তাকে ঢাকা মিলেনিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটানা ছয় দিন লাইফসাপোর্টে থাকার পর আজ সকালে মৃত্যু হয় তার।

অস্মিতার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের কামালপুর গ্রামে।

তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু ও মা হেনা নুরজাহান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের