মাশরাফির ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে কেট কাটা হয়। পরে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কাজী হাফিজুর রহমান প্রমুখ।

প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাডেমি ও খুলনা জেলা একাদশ। খেলাটি গোল শূন্য ড্র হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা, আর্থিক সাহায্য প্রদান, তৃণমূল পর্যায় হতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় খুঁজে এনে তাদের প্রশিক্ষণ, গ্রিন ও ক্লিন নড়াইল করতে ডাস্টবিন স্থাপন, সোলার লাইট বিতরণ, দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ, বেকারত্ব নিরসনে উদ্যোগ গ্রহণ, নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় সিসি টিভি স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের