বাসি শিক কাবাব, গ্রিল বিক্রি করছে থ্রি স্টার রেস্টুরেন্ট

রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত নামকরা থ্রি স্টার রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটির রান্নাঘরে ঢুকেই দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা-আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে রকমারি সব খাবার। এছাড়া বিক্রি করছে বাসি শিক কাবাব, গ্রিল চিকেন।

বুধবার অভিযানে স্বচক্ষে তাদের এ অবস্থা দেখে ৭০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
এ সময় সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আব্দুল জব্বার মণ্ডল জানান, আজ মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাসি শিক কাবাব, গ্রিল চিকেন বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে থ্রি স্টার রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন বিস্কুট, পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় লক্ষ্মীপুর ফুড কর্ণার নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি। যারা ভেজাল করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের এ কর্মকর্তা।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাতিরঝিল থানা পুলিশ সদস্যরা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের