মোদির চায়ের দোকান এখন দর্শনীয় স্থান!

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বিভিন্ন সময়ে দাবি করেছেন, তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্রে। তিনি ছোটবেলায় ভাদনগর স্টেশনে চা বিক্রি করতেন। সেই চায়ের দোকানকে এবার দর্শনীয় স্থান বানানোর উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ভাদনগর স্টেশনের পাশের সেই চায়ের দোকানের বর্তমান অবস্থা দেখতে যান। তারপর নির্দেশ দেন, দোকানটির মূল কাঠামো পরিবর্তন না করে সংস্কার করা হবে। এ খাতে অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকারের পর্যটন দফতর। পুরো দোকানটি কাচে মুড়ে ফেলা হবে। পুরো এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা হবে।
জানা যায়, ছোটবেলায় ভাদনগর স্টেশনে বাবার সঙ্গে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদি। পরিবারের দায়িত্ব তখন তার কাঁধে। ভাদনগরের সেই ছোট্ট নরেন এখন বিশ্বনন্দিত নেতা। তার কাঁধে এখন পুরো ভারতের দায়িত্ব। স্বাভাবিকভাবেই মোদির ছোটবেলার সেই স্মৃতির প্রতি পর্যটকদের আকর্ষণ থাকবে।

সূত্র জানায়, এলাকাটি উন্নত করে চায়ের দোকানকে আন্তর্জাতিক মানের পর্যটনস্থল হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। মোদির ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত সব স্মৃতিবিজড়িত স্থানই পর্যটনস্থল হিসেবে তুলে ধরা হবে। সে অনুযায়ী দুই বছর আগে ভাদনগর স্টেশনের সংস্কারও করা হয়েছে। এলাকার উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের