শ্রাবন্তীর নায়ক হচ্ছেন প্রযোজক সেলিম খানের ছেলে!

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। শাকিব খান যখন নানামাত্রিক সমালোচনায় ক্যারিয়ারে খেই হারিয়েছেন সেলিম খান এসে বন্ধুর মতো হাত বাড়ালেন। একে একে তাকে নিয়ে নির্মাণ করলেন বেশ কিছু চলচ্চিত্র। যদিও সেই সম্পর্কটা এখন আগের মতো আর মধুর নেই, অম্লই।

তবে অল্প দিনের ব্যবধানে ঢাকাই সিনেমাতে বেশ শক্ত অবস্থান গড়ে নিয়েছে সেলিম খানের শাপলা মিডিয়া। তার কন্যা পিংকি খান নাম লিখিয়েছেন প্রযোজনায়। পুত্র শান্ত খান হয়েছেন নায়ক। ‘প্রেম চোর’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার যাত্রা হয় ঢালিউডে।
উত্তম আকাশ পরিচালিত ছবিটিতে শান্ত’র বিপরীতে ছিলেন পাঞ্জাবের মেয়ে নেহা আমানদীপ। বেশ চমক জাগিয়েই তিনি সিনেমায় আসেন। তবে বড় চমকটা দেখাতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নায়ক হয়ে।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘বিক্ষোভ’ নামের ছবি। এখানে চমক হিসেবে থাকছে সানি লিওনের আইটেম গান। এরইমধ্যে গানটির শুটিং শুরু হয়েছে ভারতে। এই ছবিতেই জুটি বাঁধতে চলেছেন শান্ত খান ও শ্রাবন্তী, এমনটাই খবর প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে।

এর সত্যতা জানতে প্রযোজক সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্যময় হাসিতে বলেন, ‘এটা চমক। আমি এখনই কিছু জানাতে চাই না। আর একটু সময় দিন। আনুষ্ঠানিক ঘোষণা দেবো ‘বিক্ষোভ’ ছবির নায়কের ব্যাপারে।’

শুরুর দিকে এই ছবিতে নায়ক হিসেবে শাকিব খানের নাম শোনা যায়। পরে নিশ্চিত খবর আসে শাকিব থাকছেন না। ‘রক্ত’খ্যাত রোশানকে দেখা যেতে পারে শ্রাবন্তীকে। এরই মাঝে এলো রনির পরিচালনায় ‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তীর নায়ক হচ্ছেন শান্ত খান।

তবে একটি সূত্র বলছে শ্রাবন্তীর ইচ্ছের উপর ঝুলে আছে শান্তকে নায়ক করার সিদ্ধান্ত। শ্রাবন্তী নতুন নায়কের সঙ্গে কাজ করতে রাজি হলেও তিনি প্রতিষ্ঠিত কোনো মডেল বা অভিনেতাকে চান। একেবারেই কোনো আনকোরা নায়ক নিয়ে ঝুঁকি নিতে চান না এই নায়িকা।

তাই শ্রাবন্তী রাজি না হলে ‘বিক্ষোভ’ ছবিতে আবারও দেখা যেতে পারে শাকিব-শ্রাবন্তী জুটিকে। এ ছবির নায়ক হিসেবে পরিচালক রনির পছন্দের শীর্ষে রয়েছেন শাকিব খান। ঢালিউড কিং খানের সাথে ব্যাটে বলে না মিললে শাপলার ভাবনায় আছে কলকাতার দেবের নাম।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের