আসামকে ‘সুরক্ষিত’ ঘোষণা, সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ!

অবৈধ অভিবাসীদের তাড়াতে জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) প্রকাশের পর আসামকে প্রোটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। আসামের স্থানীয় একটি গণমাধ্যম বলছে, এনআরসি নিয়ে ক্ষোভ দেখা দেয়ায় আসামকে প্রোটেক্টেড এলাকার শ্রেণিভুক্ত করে নির্দেশনা জারি করেছে সরকার। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে এ খবর আসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতি জারি করে। এতে বলা হয়, আসামে কোনো ধরনের প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) কিংবা রেসট্রিক্টেড এরিয়া পারমিট (আরএপি) ঘোষণা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেকোনো দেশের সাংবাদিক আসাম সফর করতে পারবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় বলেছেন, বিদেশি যেকোনো সাংবাদিক, তারা ভারতভিত্তিক কিংবা ভারতের বাইরের হলেও আসাম সফরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। অনুমতিপত্র দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে পরামর্শ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাম প্রদেশে কোনো ধরনের পিএপি কিংবা আরএপির প্রয়োজন নেই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের