বরগুনায় বাবাকে বন্দুক ঠেকিয়ে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার

বাবাকে বন্দুক ঠেকিয়ে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার
বরগুনা পৌর শহরের চরকলোণী এলাকার আজহার আলী নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগে ছেলে রিপন হাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজহারে আলী বরগুনা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, বুধবার সকালে আজহার আলী তার ছেলে রিপনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলে রিপন বেশ কিছুদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে দেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছেন। সম্প্রতি তিনি বাড়ির নাম পরিবর্তন করে নিজের ছেলের (আজহার আলীর নাতি) নামে নামকরণ করেছেন। এ নিয়ে পারিবারিক অসন্তোষ সৃষ্টি হয়। আজহার আলীর সম্মতি ছাড়াই বাসার নাম পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে রিপন বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ। মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক বৈঠকের এক পর্যায়ে বাবা আজহার আলীকে লাঞ্ছিত করার পাশাপাশি হত্যার জন্য বন্দুক তাক করে।

এ ঘটনার পর বুধবার সকালে তিনি বরগুনা থানায় ছেলে রিপনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বলেন, বাবার অভিযোগের ভিত্তিতে ছেলে রিপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের