গোবরের লাঠি বানাচ্ছেন ঐশী!

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। বড় পর্দায় নিজের চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। যা এখনও মুক্তি পায়নি। তার অভিনিত দ্বিতীয় সিনেমা ‘আদম’। যার শুটিং চলছে ময়মনসিংহে। যেখানে অবস্থান করছেন ঐশী।

আবু তাওহীদ হিরণ পরিচালিত এই সিনেমাতে ঐশীর বিপরীতে অভিনয় করছেন ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। সিনেমাতে অজপাড়া গায়ের এক মেয়ের ভূমিকায় দেখা গেলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’কে। যেখানে গোবর কাঠি তৈরি করতে দেখা গেছে তাকে।

এ বিষয়ে ঐশী বলেন, ‘আমি নিজেকে ভাঙতে পছন্দ করি। এই সিনেমার গল্পটি ঠিক এমনই এক গল্প। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ এ নিজেকে উপস্থাপন করেছি এক রূপে। এবার ঠিক এর উল্টো রূপে দর্শক আমাকে দেখবে।’

তিনি আরও বলেন, ‘গোবর হাতে ধরা তো দূরের কথা, এর ধারে-কাছেও যায়নি কোনও দিন। কিন্তু শুটিংয়ে প্রয়োজনে সেই গোবর হাতে নিয়ে গোবর কাঠি জ্বালানি তৈরি করতে হয়েছে।’

ঐশী বলেন, ‘শুটিংয়ের আগে যখন শুনলাম, কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে। মনে করেছিলাম, নির্মাতা হয়তো গোবরের বদলে অন্য কিছু দিয়ে দৃশ্যটি ধারণ করবে। কিন্তু পরে দেখলাম…! দৃশ্যটা শেষ হওয়ার পর সেটে যারা ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সেখানে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল।’

ঐশী-রোহানের পাশাপাশি ‘আদম’ সিনেমাতে আরও অভিনয় করছেন- রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্রসহ অনেকে।

নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, ২৭ আগস্ট থেকে ময়মনসিংহে এর শুটিং হয়েছে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সিনেমাটি প্রযোজনা করছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের