অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ নৌবাহিনী

‘২০২০-বি’ ব্যাচে (প্রথম গ্রুপ) অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। আবেদন জমা দিতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।

শারীরিক যোগ্যতা

বয়স : ১ জুলাই ২০২০ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর)।

উচ্চতা : পুরুষের ক্ষেত্রে ১৬২.৫ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৫ সেন্টিমিটার (৫ ফুট ১ ইঞ্চি)।

ওজন : পুরুষের ক্ষেত্রে ৫০ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ৪৬ কেজি।

বুকের মাপ : পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) এবং সম্প্রসারিত ৮১ সেন্টিমিটার (৩২ ইঞ্চি) আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ৭১ সেন্টিমিটার (২৮ ইঞ্চি) এবং সম্প্রসারিত ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি)।

প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে। অথবা,

২. ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ-গ্রেড এবং দুটিতে বি-গ্রেড থাকতে হবে। এ-লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ে বি-গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞানসহ) হতে হবে।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা তিন বছরমেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব-লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন দেওয়া হবে

৩. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচটি) বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমানবাহিনী পরীক্ষায় উত্তীর্ণ। অথবা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান/বাণিজ্য বিভাগে)/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

৪. শুধু সরবরাহ শাখার জন্য মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা শাখা) ও উচ্চ মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা শাখা) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হিসাববিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে চাইলে www.joinnavy.mil.bd ওয়েবসাইটে গিয়ে ডান পাশে APPLY NOW-এ ক্লিক করে আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ ছাড়া ৭০০ টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা’র অনুকূলে আবেদন ফি জমা দিয়ে পে-অর্ডার সংগ্রহ করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে সঙ্গে সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটারসহ ঋড়ৎস ঈড়সসরংংরড়হ-১অ ও চবত্ংড়হধষ ওহভড়ৎসধঃরড়হ ঋড়ৎস ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তী সময়ে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালিও আবেদন করা যাবে।

মনোনয়ন পদ্ধতি

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিতদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ৪ অক্টোবর ২০১৯ তারিখে (পরিবর্তনযোগ্য) উল্লিখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসের বিএনএস হাজী মহসীনে উপস্থিত হতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীদের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন-২০২০-এর মধ্যে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা জুলাই ২০২০-এর প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমিতে (পতেঙ্গা, চট্টগ্রাম) অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেবেন।

প্রশিক্ষণ

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট তিন বছরমেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব-লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি এই লিংকে https://bit.ly/2jQiMOp

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের