রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা অবৈধ: ফিরোজ রশীদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই দলের চেয়ারম্যান। রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা অবৈধ।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা চলাকালে সংবাদকর্মীদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন। এটা পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। পল্লীবন্ধুও কখনো পার্লামেন্টারি কমিটির সভা করেননি। তাছাড়া গঠনতন্ত্রেও পার্লামেন্টারি কমিটির সভার কোনও কথা নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি এবং তিনিই হবেন সংসদে বিরোধীদলীয় নেতা। প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সব সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা হতে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি বলেন, সাধারণ জনগণ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত্রি তারাই ছড়াচ্ছেন। বিভ্রান্ত্রিকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বিকেল ৫টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শুরু হয়। এর আগে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি গোলাম মোহাম্মদ কাদের।
এসময় রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন- কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংবাদ সম্মেলন করে এ পদে এরশাদপত্নী রওশনের নাম ঘোষণা করেন। সেময় রওশনের গুলশানের বাসভবনের ওই সংবাদ সম্মেলনে দলটির নেতাদের একাংশের উপস্থিতি ছিল।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের