সেই সাকিবভক্ত গ্রেপ্তার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের খেলা চলাকালীন ফুলের তোড়া নিয়ে মাঠে ঢুকে যাওয়া সেই সাকিবভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করে বিসিবি। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জানান, এ ব্যাপারে উপ- কমিশনার (পশ্চিম) মো. ফারুকুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যরত ৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। দায়িত্বে তাদের গাফেলতি আছে কি না সেটা দেখা হচ্ছে। শুক্রবার সকালে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান।
এসময় হঠাৎ মাঠে ঢুকে দৌড়ে তার কাছে চলে আসে ওই যুবক। স্যালুট দিয়ে হাঁটু গেড়ে দেন ফুলের তোড়া। তিনি ফুলের তোড়া নিয়ে তা আম্পায়ার নাইজেল লংয়ের হাতে দেন। ততক্ষণে মাঠে ঢুকে যান বিসিবির নিরাপত্তা কর্মীরা। এরপর ওই যুবককে মাঠের বাইরে নিয়ে যান তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের