আট উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন করবে বিএনপি

আগামী ১৪ই অক্টোবর হতে যাওয়া আটটি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি। শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ১৪ই অক্টোবর যে আটটি উপজেলায় নির্বাচন হবে সেগুলোতে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি বিএসএমএমইউ হাসপাতালের ভাইস চ্যান্সেল এবং মেডিকেল বোর্ডের প্রধান সাংবাদিকদের বলেছেন বেগম খালেদা জিয়া খুব ভাল আছেন। তার শারিরীক যে সমস্যাগুলো ছিল তা অনেকটাই লাঘব হয়েছে। কিন্তু ম্যাডামের পরিবারের সদস্যরা কিছুদিন আগে তার সঙ্গে দেখা করে দেখেছেন ম্যাডামের শারিরীক অবস্থার কোন উন্নতি হয়নি। সেখানে ম্যাডামও সুস্পষ্টভাবে বলেছেন তিনি ভাল নেই। তাই ম্যাডামের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, অতি সম্প্রতি ভারতের কিছু পত্র পত্রিকায় দেখা গেছে আসামের মন্ত্রীবর্গ, বিজেপির কিছু নেতা, কেন্দ্রীয় কয়েকজন মন্ত্রী বলেছেন আসামে যে নাগরিক পঞ্জি তৈরী করা হয়েছে এরমধ্যে যে ১৯ লক্ষ নাগরিক বাদ পড়েছে তাদের অধিকাংশই বাংলাদেশি। আমরা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের বক্তব্য কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের এই বক্তব্যে আমাদের সরকার একেবারেই নিরব রয়েছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই নিরব থাকার পরিস্কার ব্যাখ্যা চাই।
স্থায়ী কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমেদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের