বাংলাদেশে আসছেন সুস্মিতা সেন

বাংলাদেশে আসছেন বলিউড ডিভা সুস্মিতা সেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতার মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এর আসরে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ। তারই চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরী সুস্মিতা। এরই মধ্যে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (৭ আগস্ট) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটি। মূল প্রতিযোগিতায় থাকবে গ্রুমিং ও ফিল্মিং রাউন্ড। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে আগামী অক্টোবরেরর ২৩ তারিখে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা মূল আসরে। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা বিষয়ে প্রতিযোগিতার চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘সেরা ১০ জন নিয়ে ফাইনাল হবে সেখানে সুস্মিতা সেনসহ দশজন থাকবেন বিচারকের দায়িত্বে। আমরা আশাকরছি শতভাগ সততার সাথে প্রতিযোগিতা সম্পন্ন করতে পারব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের চেয়ারম্যান রেজওয়ার বিন ফারুক, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ফ্লোরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ফ্যাশান ডিজাইনার টুটলি রহমানসহ আরও অনেকে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের