সাকিবের পাশে অনন্য রেকর্ডে রশিদ খান

অনন্য এক রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন রশিদ খান। চট্টগ্রাম টেস্টে অর্ধশতকের সঙ্গে বল হাতে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন এ আফগান তারকা। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন রশিদ খান। তার আগে এ কীর্তি দেখিয়েছেন ইংল্যান্ডের স্ট্যানলি জ্যাকসন (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯০৫), পাকিস্তানের ইমরান খান (ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৮২) ও বাংলাদেশের সাকিব আল হাসান (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৯)। স্ট্যানলি নিজের অধিনায়কত্বের অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর, দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। তার এ রেকর্ডের ৭৭ বছর পর ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ইমরান খান। পরে দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৫ রানের ইনিংস। উভয়ের ঘটনা গত শতাব্দীর। চলতি শতাব্দীতে এমন কীর্তি গড়া প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান। ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়ার পর খেলেন ম্যাচজয়ী অপরাজিত ৯৬ রানের ইনিংস। তার এ ঘটনার ১০ বছর পর চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডটি গড়লেন রশিদ। তবে রশিদের রেকর্ডে অনন্য ব্যাপারটি হলো আগের তিনজনের কেউই ম্যাচের দুই দলের প্রথম ইনিংসের মধ্যে রেকর্ডটি গড়তে পারেননি। কিন্তু সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডগড়া রশিদ, ম্যাচের প্রথম দুই ইনিংসেই ফিফটির পর নিয়েছেন ৫ উইকেটও। রশিদ খান বিশ্বরেকর্ড গড়েন চট্টগ্রামে টস করতে নামার সময়েই। টেস্টে সবচেয়ে কমবয়সী অধিনায়ক রশিদ খান। এতে তিনি ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর রেকর্ড।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের