আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে ইভিএম

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় বেশকিছু ইভিএম পুড়ে গেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে ইসি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তারাও বলতে পারেননি।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানান, নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের