গ্রামীণফোনের ব্যবসা শ্লথ হলে সরকারের রাজস্ব কমে যাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, গ্রামীণফোন দেশের বড় করদাতাদের একটি। এ কোম্পানিটির ব্যবসা শ্লথ হয়ে পড়লে সরকারেরই ক্ষতি। কারণ তাতে তাদের দেয়া রাজস্বের পরিমাণ কমে যাবে। তাই এমন কোনো কিছু করা হবে না যাতে গ্রামীণফোনের ব্যবসার ক্ষতি হয়।

গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবারও আলাপ-আলোচনার মাধ্যমে গ্রামীণফোনের কাছে বিটিআরসির দাবিকৃত বকেয়া রাজস্ব সংক্রান্ত জটিলতা অবসানের কথা বলেন।

আহম মুস্তফা কামাল বলেন, গ্রামীণফোন একটি হিসাবে দেখিয়েছে তারা ১ টাকা আয় করলে তার ৫৩ পয়সাই নানাভাবে সরকারের ঘরে যায়। তাই তারা যত বেশি ব্যবসা করবে, ততই আমাদের (সরকারের) লাভ। আমরা এই সুযোগ নেব না কেন। এটি বুঝতে হবে, যদি আমরা তাদের ব্যবসা শ্লথ করে ফেলি, গতি কমিয়ে দেই তাহলে আমাদের রাজস্ব আহরণে বড় ধরনের প্রভাব পড়বে। তাই এ কাজটি আমরা কোনোভাবেই করবো না। আমরা চাই একটি স্বাভাবিক সুন্দর সম্পর্ক।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আমরা সবাই নীতিগতভাবে একমত হয়েছি। আমরা ঠিক করেছি কেউ কারো বিরুদ্ধে মামলায় যাবো না। এখন পর্যন্ত আলোচনা সফলভাবে এগুচ্ছে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে কোর্টকাছারির বাইরে দীর্ঘ দিনের পুঁঞ্জিভুত সমস্যাটির সমাধান করা যাবে।

বৈঠকে গ্রামীণফোনের কাছে পাওনা মূল অর্থের বাইরে এর উপর আরোপিত সুদ মওকুফ করে দেয়ার বিষয়ে সরকার রাজী হয়েছে-এমন প্রসঙ্গ তোলা হলে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের