স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: এই প্রথম কোনো সংগঠনের ‘থিম সং’ গাইলেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। হালের জনপ্রিয় গীতিকবি নীহার আহমেদের কথায়, সুরকার ও সঙ্গীত পরিচালক আল-আমিন খানের সুরে এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীতে ‘সবুজ বাঁচাও’ শিরোনামের একটি গান গাইলেন সানি। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘সুবজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার।

অচিরেই গানটি ‘সবুজ আন্দোলন’ সংগঠনের পেইজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলেও গানটি ভিডিওসহ প্রচার হবে। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, এই প্রথম কোনো থিম সং গাইলাম। ব্যাপারটা আমার কাছে অন্যরকম অনুভূতির এবং চ্যালেঞ্জের। আমি চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর। আশা করছি; ভালো কিছু হয়েছে। নীহার আহমেদ বলেন, কোনো বিষয়ভিত্তিক গানের ভাবনাটাই থাকে একটু আলাদা। আমি চেষ্টা করেছি মূল বক্তব্যটাকে গানের কথামালায় ফুটিয়ে তুলতে।
জাহিদ বাশার পংকজ বলেন, আমি এর আগেও সানি’র দুটি কাজ করেছি। সানি ভালো গাওয়ার চেষ্টা করে বরারই এবারও ভালো গেয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। সুরকার আল-আমিন খান বলেন, আমার চেষ্টা ছিল ভিন্ন একটা সুর উপহার দেবো। সে যাত্রার ভালো কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। ‘সবুজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, গানের মাধ্যমে দেশের মানুষকে সুবজ রক্ষায় এগিয়ে আসার আহবানেই আমার এই ‘থিম সং’। গানটির কথা-গায়িকী-সুর এবং মিউজিক সব সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। উল্লেখ্য-এর আগে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে সানি আজাদের। এর মধ্যে ব্যাপক আলোচনায় ছিল ‘আধাঁর’ এবং ‘দুই জীবন’সহ কয়েকটি গান। এই থিম সংটি ছাড়াও আরো কয়েকটি গান অচিরেই আসবে বিভিন্ন কোম্পানি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *