বাংলাদেশে প্রথমবার দেখা যাবে খলনায়কদের নিয়ে একটি ওয়েবফিল্ম।যেটি এর আগে কখনো হয়নি।’মাফিয়া গ্যাং’ শিরোনামের এই ওয়েবফিল্মটি চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনা করেছেন নৃত্য পরিচালক হাবিব রহমান।এটি তার পরিচালিত প্রথম ওয়েবফিল্ম।

‘মাফিয়া গ্যাং’ নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন থ্রিলার আন্ডার ওয়ার্ল্ড গল্প রিলেটেড।যেখানে ত্রাস থাকবে এই গুটিকয়েক ভিলেনসহ অনেকেই।

ওয়েবফিল্মটির প্রসঙ্গে নৃত্য পরিচালক হাবিব রহমান বলেন , আমি প্রথমবার কোনো ওয়েব ফিল্মে ডিরেক্শন দিলাম।কাজটি খুবই ভালো হয়েছে ,এবং শিল্পীরাও ভালো করেছে।আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

আপনি তো নৃত্য পরিচালক তাহলে ডিরেক্শন এ আসলেন কেন ?এই প্রশ্নের জবাবে বলেন ,আমাদের পাশের দেশে কি হচ্ছে ? বলিউডের নামকরা নৃত্য পরিচালক প্রভুদেবা ,ফারাহ খান ,রেমো ডি সুজা এরা সিনেমা পরিচালনা করছেন না ? অনেক ছবিই তারা নির্মাণ করেছেন এবং অনেক ছবি ব্যবসাসফল হয়েছে।আমি চেষ্টা করছি ভালো কিছু করার,তবে হ্যা প্রফেশন কিন্তু আমি বদলাচ্ছি না ,আমার যেটা পেশা আমি সেটাতেই অন্তর্ভুক্ত থাকছি।আমি ভাল কাজের সাথে সবসময় আছি।অনেকেই নানান কথা বলবে আমাকে নিয়ে তাতে কি ? আমি আমার মতো করেই আগাবো।একজন নৃত্য পরিচালক হলে সিনেমা বা কোনো ফিক্শন নির্মাণ করা যাবে না ! এটি একদমই ঠিক কথা নয়।

উল্লেখ্য ,’মাফিয়া গ্যাং’ ওয়েব ফিল্মটির কাজ শেষ,বর্তমানে এডিট প্যানেলের টেবিলে অবস্থান করছে।দুটো গান রয়েছে এই ওয়েব ফিল্মে এবং সেকেন্ড লুক ও টিজার ট্রেইলার গান খুব তাড়াতাড়ি আসছে।এক ঘন্টা ব্যাপ্তির ‘মাফিয়া গ্যাং’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে কণ্ঠমনি মাল্টিমিডিয়া ‘র ইউটিউবে।সাইফ চন্দন, ডন,এইচ .কে স্বাধীন,জাহিদ ইসলাম ,কণ্ঠমনি,সোহানা নদী,মৌ ,জুঁইসহ অনেকেই অভিনয় করেছেন এই ওয়েব ফিল্মটি’তে। এবং পোস্ট প্রডাকশন করছেন এস .এম তুষার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *