‘ফিক্সিংয়ের জন্য মিলিয়ন ডলার-মার্সিডিজের অফার পেয়েছিলাম’

ম্যাচ পাতানোর জন্য মোটা অঙ্কের অর্থ ও দামি মার্সিডিজ কারের অফার এসেছিল শোয়েব আখতারের কাছে। পাকিস্তানের স্পোর্টস রিপোর্টার সাজ সাদিক আজ (রোববার) একটি টুইট করেন। সেখানে সাবেক গতিতারকা শোয়েবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাকে এক মিলিয়ন ডলারের সঙ্গে দুটি এস-ক্লাস মার্সিডিজ কার এবং ফুলহামে একটি অ্যাপার্টমেন্ট দেয়ার প্রস্তাব করে এক জুয়াড়ি। আমি ওই জুয়াড়ির অফার শুধু ফিরিয়েই দেইনি তাকে পিটুনিও দিয়েছিলাম।’
বিশ্বের দ্রুতগতির বোলার শোয়েব এর আগে একটি ইউটিউব শো’তে বলেন, ‘নিজের প্রতি সবসময় বিশ্বাস ছিল যে আমি কখনো পাকিস্তানের সঙ্গে বেঈমানী করতে পারি না। ম্যাচ ফিক্সিংয়ে জড়াতে পারি না। আমি ২২ জনের (আসলে ২১ জন) বিরুদ্ধে খেলেছি। প্রতিপক্ষের ১১ আর আমাদের ১০। আমাদের এরা জানতো ম্যাচ ফিক্সার কে।

অনেক অনেক ম্যাচ ফিক্সিং হয়েছে। মোহাম্মদ আসিফ আমাকে বলেছিলেন কোন কোন ম্যাচ পাতানো হয়েছে এবং কীভাবে পাতানো হয়েছে।’
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হন পাকিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। আমির-আসিফের মতো প্রতিভাবান পেসার ফিক্সিংয়ে জড়ানোয় আফসোস শোয়েবের। তিনি বলেন, ‘আমি আমির-আসিফকে বোঝানোর চেষ্টা করতাম। প্রতিভার কী অপচয়! যখন তাদের ফিক্সিংয়ে জড়ানোর খবর শুনেছিলাম এতটাই আপসেট হয়ে পড়ি যে দেয়ালে ঘুষি মারি। পাকিস্তানের প্রতিভাধর সেরা দুই পেসার নষ্ট হয়ে গেলো। তারা টাকার কাছে নিজেদের বিকিয়ে দিলো।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি