দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার আবেদনে খারিজ করে দিয়েছে হাইেকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জব্দ অ্যাকাউন্ট খুলে দেয়ার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে, দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া শামীম জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার সাংবাদিকদের বলেন , যুবলীগ নেতা জি কে শামীমের জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ অ্যাকাউন্ট খুলে দেয়ার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। কিন্তু তারা যে আবেদন করেছেন সেটিতে জব্দের কোনো নথি দেখাতে পারেননি। শুধু একটি সাদা কাগজ দেখিয়েছেন।
গত ২০শে সেপ্টেম্বর জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *