আশুলিয়ায় আগুনে পোড়া হিজড়ার লাশ উদ্ধার

আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কাজলী (৪৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নয়াপাড়া এলাকার নিজের তিনতলা বাড়িতে একাই বসবাস করতেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি কাজলী। সকালে তিনতলা বাড়ির নিচ তলায় আগুনে পোড়া তার মরদেহ দেখতে পান তার বাড়িতে আসা অন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, এলাকাবাসীর ধারণা তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে থাকতে পারে। তার মৃত্যুর খবর জানার পর তার বাড়িতে ভীড় করেন তৃতীয় লিঙ্গের অন্য ব্যক্তিরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাঙ্গাং এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি পিকআপ দুর্ঘটনায় মারা গেছেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি