প্রকাশ হলো শিল্পী বিশ্বাসের মন পিঞ্জিরা অডিও এ্যালবাম৷ প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক এন্টারটেইনমেন্ট৷ ফোক, মেলোডি ও রিদমিক গান দিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। এ প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, এ এ্যালবামের সব গুলো গানই ইতিমধ্যে ভিডিও করে প্রকাশ করা হয়েছে। যে সকল শ্রোতারা প্রকাশিত গানগুলোর অডিও আকারে একসঙ্গে শুনতে চেয়েছেন তাদের জন্য এ অডিও এ্যালবাম করা। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন ভাইয়ের প্রতি, যার কারণে গানগুলো অডিও আকারে বাজারে এসেছে। দর্শক শ্রোতাদের আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, তাদের কারণে আমার মনপিঞ্জিরা গানটি ব্যাপকভাবে সফল হয়েছে। সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন বলেন, ‘শিল্পী বিশ্বাস বর্তমান সময়ের একজন আলোচিত কণ্ঠশিল্পী। মনপিঞ্জিরা এ্যালবামের সবগুলো গানই দর্শক শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। মনপিঞ্জিরা গানটির ব্যাপকভাবে সফলতার পরে আমরা মনপিঞ্জিরা -২ এর অডিও ভিডিও’র কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি। খুব শিগগিরই সিডি চয়েস মিউজিক ইউটিউব চ্যানেল থেকে মনপিঞ্জিরা -২ গানটি প্রকাশ করা হবে। মনপিঞ্জিরা -২ নিয়ে আমরা অনেক আশাবাদী । ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *