ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর বারটার দিকে গাংনী শহরে এ প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি হয়।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুলের ব্যক্তিগত সিদ্ধান্তে অযোগ্য ব্যক্তিদের উপজেলা ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল রোববার রাতে মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস বাঁধন ও সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
পরে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি ও ছাত্রলীগ নেতা ফয়সাল জাহান শিশিরকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা করেন তারা।
কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে এগারটার দিকে গাংনী হাসপাতাল বাজার থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পৌর ছাত্রলীগ সাভাপতি ইমরান হাবীব ও কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুলের সমালোচনা করেন।
কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিব বলেন, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি ছিল নেতাকর্মীদের। কিন্তু কমিটি ভেঙে যে দুজনকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের পক্ষে ছাত্রলীগের উপজেলা নেতৃত্ব দেয়া সম্ভব হয়। অগ্রহণযোগ্য এই দুজনকে ব্যক্তিগত সুবিধার জন্য দায়িত্ব দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা। যতক্ষণ পর্যন্ত কমিটি পরিবর্তন না হবে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে।
এদিকে সমাবেশের একপর্যায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুলের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল আরটিভি অনলাইনকে বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উপজেলা ছাত্রলীগের সংগঠন গতিশীল করতে কমিটি দেওয়া হয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি