ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলতি সপ্তাহের শুরুতে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার পিএসজিকে ঘরের মাঠে আর আটকাতে পারেনি মোনাকো। মোনাকোকে ৪-১ গোলে হারিয়ে ফিরেছে পিএসজি। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল করেন নেইমার ও পাওলো সারাভিয়া।
২৪ মিনিটে গোল উৎসবের সূচনা করেন এমবাপ্পে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৭২তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন পিএসজি মিডফিল্ডার পাওলো সারাভিয়া। ৮৭ মিনিটে মোনাকোর হয়ে ব্যবধান কমান টিমো বাকোয়াকো।

ম্যাচের অন্তিম মুহূর্তে আবারো গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ২০ ম্যাচে ৪৯। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *