ঢাকায় শ্রাবন্তী, ‘বিক্ষোভ’ আবার শুরু

পশ্চিম বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এখন ঢাকায়। আর তাকে ঘিরে এফডিসিতে শুরু হয়েছে ‘বিক্ষোভ’ সিনেমার কাজ। শ্রাবন্তীর সঙ্গে এ ছবিতে অংশ নিয়েছেন নবাগত নায়ক শান্ত খান। জানা যায়, শামিম আহমেদ রনির নতুন সিনেমা ‘বিক্ষোভ’-এর শেষ অংশের কাজেই ঢাকা এসেছেন শ্রাবন্তী। নবাগত শান্ত খান বলেন, ‘বিক্ষোভ’ এর শুটিং এ আমি ও শ্রাবন্তী অংশ নিয়েছি। এফডিসিতে বর্তমানে এর কাজ চলছে। মাঝে শুটিংয়ে আসার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে মাঝে ঢাকায় আসতে পারেননি ওপার বাংলার জনপ্রিয় তারকা শ্রাবন্তী।

গত বছরের সেপ্টেম্বরে কলকাতায় এবং ঢাকার গাজীপুরে টানা এ সিনেমার শুটিং চলে। স্প্লাশ মিডিয়া প্রযোজিত এ ছবির একটি আইটেম গানে নেচেছেন বলিউডের সানি লিওন।
‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী, শান্ত খান ছাড়াও আরও অভিনয় করছেন ভারতের রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, প্রমুখ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি