সালাহ-ভ্যান ডাইকের গোলে ম্যানইউকে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। রোববার অ্যানফিল্ডের লাল যুদ্ধে ব্যবধান গড়ে দেন ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহ। ফিরমিনোর গোল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বাতিল না করলে জয়ের ব্যবধান আরো বড় হতো। এ জয়ে টানা ২২ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালো ‘অলরেড’ খ্যাত লিভাপুল। ২২ ম্যাচে ২১ জয় ও এক জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। গত নভেম্বরে ওই ড্র তারা দেখেছিল ম্যানইউর বিপক্ষে।
অন্যদিকে ২৩ ম্যাচে সপ্তম হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রেড ডেভিলরা। কোচ ওলে গানার সুলশারের দল শেষ ৪ অ্যাওয়ে ম্যাচে কোনো জয় দেখেনি।

এর মধ্যে হেরেছে দুটিতে।
ঘরের মাঠে ১৪তম মিনিটে আলেকজান্ডার আরনল্ডের কর্নার কিক থেকে হেডে ম্যানইউ’র জালে বল পাঠান ডাচ তারকা ভ্যান ডাইক। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে দ্বিতীয় সর্বাধিক ৯টি অ্যাসিস্ট করেছেন ইংলিশ ডিফেন্ডার আরনল্ড।

২৬তম মিনিটে ভিএআরের কারণে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয় লিভারপুল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো বল জালে পাঠানোর আগে ভ্যান ডাইক ফাউল করেন ম্যানইউ’র গোলরক্ষক ডি গেয়াকে। যেটি ধরা পড়ে ভিএআরের রিভিউয়ে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল করেন ‘মিসরীয় কিং’ খ্যাত সালাহ। তার গোলে অ্যাসিস্ট করে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি