ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফখরুলের সঙ্গে দেখা হলে তিনি কুশলাদি বিনিময় করেন। একপর্যায়ে ফখরুলের কাছে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী।
ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’ পরে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না।’
মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছেও ভোট চান উত্তরের মেয়র প্রার্থী আতিক।
আগামী শনিবার ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তার বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নৌকার টিকিট পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। তার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি