চীনে জন্ম নেয়ার কয়েক ঘন্টা পরেই একটি নবজাতকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে এই ভাইরাস সংক্রমণের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৩ জন। আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৮ জন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, উহানের এক হাসপাতালে ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে একটি নবজাতক। তাকে জন্ম দেয়ার আগে তার মায়ের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া ওই নবজাতকের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার রিপোর্ট করে বুধবার দিনশেষে। জন্মের সময় তার ওজন ছিল ৩.২৫ কেটি।

বর্তমানে শিশুটি স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যবেক্ষণের অধীনে আছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মায়ের দেহ থেকে সংক্রমিত হয়ে থাকতে পারে ওই শিশুটি। মায়ের গর্ভাবস্থায় তাকে সংক্রমিত করে থাকতে পারে। এ বিষয়ে উহান চিলড্রেন হাসপাতালের শিশু মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক জেং লিংকোং বলেছেন, এখন আমাদেরকে নজর দিতে হবে মা থেকে শিশুতে এই ভাইরাস সংক্রমণের দিকে। এই প্রক্রিয়ায়ও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। তবে এটাও হতে পারে যে, জন্ম নেয়ার পর মায়ের কাছাকাছি থাকার কারণেও শিশুটি সংক্রমিত হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *