ব্রোকলি ও ক্যাপসিকাম এর ঝাল ফ্রাই

ব্রোকলি ও ক্যাপসিকাম এর ঝাল ফ্রাই, অন্যরকম স্বাদের একটি রেসিপি। ঝাল প্রিয় মানুষের পছন্দের খাবার এটি। এর বিশেষ স্বাদ গতানুগতিক খাবারের একঘেয়েমি থেকে ভিন্ন মাত্রা এনে দেবে। আর আপনি রুচি মতো ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন।
রাধুনীরা এই ঝাল ফ্রাই রেসিপিটি খুব দ্রুত রান্না করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি চটপটা এই ঝাল এই রেসিপিটি কীভাবে তৈরি করে।

ব্রোকলি ও ক্যাপসিকাম এর ঝাল ফ্রাই তৈরিতে যা যা লাগবে
ব্রোকলি ছোট করে টুকরো করা ছয় কাপ, ১টি ক্যাপসিকাম ফালি করে কাটা, ২টি পেঁয়াজ কুচি, সস পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, ভেজেটেবল বা অলিভের তেল ১ চা চামচ, ১ চা চামচ খোসা ছাড়ানো তিলের বীজ, লবণ স্বাদমতো, পানি পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন
ব্রোকলি ও ক্যাপসিকাম এর ঝাল ফ্রাই তৈরির উপকরণগুলো তিনটি ধাপে রান্না করুন। প্রথমে একটি পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে তাতে আদা বাটা দিন ও সুবাস ছড়ানো পর্যন্ত মিনিট খানেক ভাঁজুন।

দ্বিতীয় ধাপে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ফালি ও ব্রোকলি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে সেদ্ধ করুন উপকরণগুলো কোমল হওয়া পর্যন্ত।

তৃতীয় ধাপে সস ও আধা কাপ পানি দিয়ে আরো দুই থেকে তিন মিনিট রান্না করুন এবং চুলা থেকে নামানোর আগে তাতে খোসা ছাড়ানো তিলের বীজ ছড়িয়ে দিন।
ব্যাস, তৈরি হয়ে গেলো সুস্বাদু ব্রোকলি ও ক্যাপসিকাম এর ঝাল ফ্রাই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের