প্রতি ১৩ মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু হচ্ছে যুক্তরাজ্যে,
বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার জানায়, বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত ৫৭৮ জনের মৃত্যু হলো। আর কভিড-19 নামের ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ।ব্রিটেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এনএইচএস হাসপাতালগুলোর চার হাজার ৩০০ বিছানার সবগুলোই এখন করোনা রোগীতে ভরা। আর সেখানকার ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিকেল কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।এদিকে যুক্তরাজ্যজুড়ে লকডাউন অমান্যকারী মোটরচালকদের ধরতে রাস্তায় প্রতিবন্ধক দেয়া হয়েছে। এছাড়া চালকরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে তাদের জরিমানা করছে পুলিশ।অন্যদিকে এনএইচএস প্রধান স্যার সাইমন স্টেভেন্স করোনার সৃষ্টি হওয়া অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার মনে হয় এনএইচএস’র ইতিহাসে কখনও এমনটা ঘটেনি।উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৭০০ জনের বেশি। তবে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ২১ হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *