নিজস্ব ডেস্ক :ঘরবন্দী ঈদ ঘরেই কাটাবেন মডেল ও চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বাহারি খাবার রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন এবারের ঈদে। তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে তার মন খারাপ।নিঝুম বলেন, ঈদে সারাদিন বাসায়ই থাকবো। নিজে নিজে রান্না করবো। রোস্ট, পোলাও, সেমাই, ফিন্নি, পুডিং এই আইটেমগুলো রান্নার ইচ্ছে আছে। অন্যবার টিভি দেখার সময় হতো না, এবার টিভি দেখবএবারের ঈদে কোন শপিং করেননি বলে জানান সুন্দরী নিঝুম। তিনি বলেন, করোনা মহামারীতে কোন শপিং করিনি। আমার না পরা কিছু ড্রেস আছে। সেগুলোর মধ্য থেকে একটা পরে ঈদ কাটাব।ছোটবেলার ঈদ স্মৃতি মনে করে নিঝুম বলেন, ছোট বেলায় আব্বুর সাথে মাঠে যেতাম। অনেক কেনাকাটা করতাম। বড়দের সালাম করলে সালামি পেতাম। এখন আমিও ছোটদের সালামি দেই। তবে বড়রা এখনও সালাম করলে সালামি দেয়।এদিকে নিঝুম রুবিনার ‘রিফ্লেকশন’ শীর্ষক একটি পার্লার রয়েছে বনশ্রীতে। ঈদ উপলক্ষ্যে সীমিত পরিসরে পার্লারটি খুলেছিলেন। ছাড়ও দিয়েছিলেন। কিন্তু গ্রাহক তেমন আসছেন না। এ বিষয়ে নিঝুম বলেন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি এই করোনায়। ব্যবসা হচ্ছে না কিন্তু যারা কাজ করছেন তাদের বেতন – বোনাস দিচ্ছি। আনুষঙ্গিক খরচও আছে। ভাবছি ঈদের পর পার্লার বন্ধ করে দিব। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *