দুই পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্থান দূতাবাসে কর্মরত ছিলেন ওই দুই কূটনীতিক। তাদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পাকিস্তান কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই কর্মকর্তার পদমর্যাদা সঙ্গে অসঙ্গতিপূর্ণ তৎপরতার কারণে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের ওই দুই কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ওই দুই কর্মকর্তার নাম তাহির খান ও আবিদ হোসেন। তারা পাকিস্তান হাইকমিশনে ভিসা সহকারি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ভারত বলেছে যে, তার মিশনে যেনো আর কোনো কর্মকর্তা এ ধরনের গোয়েন্দাবৃত্তির কাজে জড়িত না হন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *