অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করে। পরদিন তাদের আদালতে নেয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *