বিরতিহীন আঁচল

বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়িকা আঁচল। করোনাকালে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক ছবিতে নাম লিখিয়েছেন তিনি। বিরতিহীনভাবে একের পর এক সিনেমার শুটিং করে চলেছেন। ইতিমধ্যে ‘আয়না’, ‘চিৎকার’, ‘কাজের ছেলে’ ও ‘কর্পোরেট’ শিরোনামের চার চারটি সিনেমার কাজ শেষ করেছেন। এই নায়িকা বলেন, কিছু একটা করার চেষ্টা করছি। ক্যারিয়ারের শুরু থেকেই কাজের প্রতি আমি অনেক নিবেদিত। সব সময় কাজকে অগ্রাধিকার দিয়েছি। পরিশ্রম করেছি।
যার ফলও পেয়েছি। এখন যেহেতু আবার কাজে মনোযোগী হয়েছি। কষ্ট করছি। আশা করি এর ফলও খুব শিগগিরই পাবো। আঁচল জানান, ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে। এদিকে মিজানুর রহমান লাবুর ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের নতুন আরেকটি সিনেমার কাজ করছেন আঁচল। যেটির শুটিংয়ে বর্তমানে শ্রীমঙ্গলে অবস্থান করছেন এ নায়িকা। টানা ১০ দিন কাজ করবেন সেখানে। সম্প্রতি প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মেও অভিনয় করেছেন আঁচল। এর নাম ‘ও জান রে’। এ প্রসঙ্গে আঁচল বলেন, খুবই চমৎকার একটা কাজ হয়েছে। এ মাসেই এটি মুক্তি দেয়া হবে। আশা করি কাজটি সবার ভালো লাগবে। আরো বেশ কিছু ছবির কাজের কথা-বার্তা চলছে এই নায়িকার। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আঁচল জানান, খুব বেছে বেছে কাজ করছি। করোনার আগে সর্বশেষ ‘রাগী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। ২০১১ সালে রাজু আহম্মেদের ‘ভুল’ এবং মাসুদ কায়নাতের ‘বেইলী রোড’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা হয় তার। বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন আঁচল। এ জুটির ‘জটিল প্রেম’ ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সফলতা পায় ২০১৩ সালে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের