টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল তসিবা’র ‘নয়া দামান’

অনলাইন ডেস্ক :

টিকটক ভাইরাল কন্যা তসিবা বেগম। তার কন্ঠে মরমী শিল্পী হাছন রাজার ‘নয়া দামান’ গানটি নতুন করে ভাইরাল হল। তসিবা তার টিকটক আইডির এক ভিডিও বার্তায় আক্ষেপ করে বলেন, অনেকেই তার গাওয়া এই গানটির ক্রেডিট তাকে দিতে চায় না। অথচ এই গানটি তার গায়কী ও কন্ঠের জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নতুন করে।

জানা যায়, তসিবা সিলেটের সন্তান। ‘নয়া দামান’ গানটিও সিলেটের ভাষায় রচনা করেছিলেন মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজা। বাংলা ফোক গানে হাছন রাজার অবদান অনবদ্য। তিনি অসংখ্য বাংলা ফোক গান ও সুর রচনা করে গেছেন যা আজও বাংলার মানুষের মুখে মুখে রয়ে গেছে।

মরমী সাধক হাছন রাজা’র সিলেটি ভাষার ‘নয়া দামান’ গানটি অনেকেই ভুলতে বসেছিল। কিন্তু এই গানটি এ প্রজন্মের কাছে আবারও নতুন করে পরিচিতি পেল তসিবার কন্ঠে গানটি ভাইরাল হয়ে। টিকটক, ইউটিউব, ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ফোক গানটি।

প্রসঙ্গত, ‘নয়া দামান’ গানটি এর আগে অনেকে গাইলেও সম্প্রতি তসিবা ও মুজা জুটির কণ্ঠে বেশি জনপ্রিয় হয়ে উঠে। গত ৬ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছিলেন সংগীত পরিচালক ও শিল্পী মুজা। সিলেটের আঞ্চলিক ভাষার সুরের এই গানটি ইতিমধ্যে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে।

বিশেষ করে তসিবা গাওয়ার অংশটুকু বেশি ভাইরাল হয়েছে। আর এ গানের তালে তালে নেচে নেচে কয়েক হাজার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই গানের তালে নেচেছেন ও উপভোগ করেছেন।

এমন কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক এই গানে নেচে ভাইরাল হয়েছেন ফেসবুকে। এছাড়া গায়ের হলুদের এক ভিডিওতে নেচে মিম নামের একজনও ভাইরাল হয়েছেন ইউটিউবে।

বাংলা গানের শ্রোতাদের অভিমত, তসিবার অসাধারণ গায়কীর জন্যই গানটি অনলাইন তুমুল ভাবে ভাইরাল হয়েছে ও জনপ্রিয়তা পেয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের