ওয়েব সিরিজে টিকটকার অপু, নেট দুনিয়ায় ক্ষোভ

বিষয়টি জানিয়ে নিজের ফেসুবকে একটি পোস্ট করেছিলেন পরিচালক অনন্য মামুন। তারপর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেও পোস্ট করেছেন অনেক নাট্যকর্মী ও অভিনয় শিল্পী।

অনন্য মামুনকে উদ্দেশ করে রিয়া নামের একজন লিখেছেন, ‘খুবই ভালো কাজ করছেন। পচে যাওয়া ইন্ডাস্ট্রিতে পচা মালের সরবরাহ বাড়াচ্ছেন। এদিকে আসল মেধাবীরা সারা জীবন স্ট্রাগল করে যাবে এসব ছাগলের জন্য।’

স্ট্যান্ড আপ কমেডিয়ান মোহাম্মদ তৌহিদ তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে ৬৯৬ জন থিয়েটার আর্টিস্ট থিয়েটার ছেড়ে টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন।’

জাকির হোসেন নামে একজন লিখেছেন, ‘থিয়েটারে কত লোক অবহেলায় থাকে, অথচ টিকটক ইউটিউবের ক্রিঞ্জ কনটেন্ট বানানো মানুষেরা অভিনেতা হচ্ছে। আহা কতো কিছু দেখতে হচ্ছে, জনগণ খাবেও সেরকম।’

প্রশ্ন রেখে অয়ন পুরকায়স্থ লিখেছেন, ‘মামুন ভাই করোনা পেন্ডামিকের এই সময়ে প্রচুর নাট্যকর্মী, থিয়েটার কর্মী অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাদের মধ্যে প্রতিভা, মেধা আছে, কিন্তু কাজ নেই, এমন আর্টিস্টের সংখ্যা অসংখ্য। আমরা সবাই যদি সস্তা ভিউয়ের কাছে বিক্রি হয়ে এসব লোকজনকে নিয়ে আসি ক্যামেরার সামনে টিআরপির আশায়, তাহলে আসল শিল্পীদের কি হবে?’

অনেকে আবার অনন্য মামুন ও অপুকে সমর্থন করেছেন। লিখেছেন, ‘ব্যঙ্গ না করে তার পরিবর্তন, চেষ্টাকে সম্মান করেন।’ সিমি নামের একজন বলেছেন, ‘একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, ভালো কাজের সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া।’

এদিকে অপুকে ওয়েব সিরিজে নেওয়া প্রসঙ্গে নিজের ফেসুবকে অনন্য মামুন লিখেছিলেন, ‘কে কিভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে।’

অনন্য মামুন জানান, ওয়েব সিরিজে ‘আলিয়ান’ চরিত্রে অভিনয় করবেন অপু। তার আগে টানা একমাস অভিনয়ের প্রশিক্ষণ নেবেন তিনি। এরপর দাঁড়াবেন ক্যামেরার সামনে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং। অপু ভাই ছাড়াও একঝাঁক নতুন মুখ দেখা যাবে এতে।

এর আগে আদনান আল রাজীবের পরিচালনায় ‘ইউটিউমার’ সিরিজে অভিনয় করেছিলেন অপু। তার পুরো নাম ইয়াছিন আরাফাত অপু। গেল বছর রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এ টিকটকার। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

এর আগে টিকটক থেকে সিনেমায় নাম লেখিয়েছেন বরিশালের মেয়ে অনামিকা ঐশী। আবু তাওহিদ হিরণের পরিচালনায় ‘সংশয়ী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন গায়ক শেখ সাদী। ‘সংশয়ী’ সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করবেন অনামিকা ঐশী। আর সাদিকে দেখা যাবে ‘অনি’ চরিত্রে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের