স্বপ্নের মেট্রোরেলের ট্রায়াল রান উদ্বোধন

উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোয় রোববার (২৯ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকাকে যানজটমুক্ত করে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রোরেল যা রোববার অনেকটাই বাস্তবে রূপ নিয়েছে। প্রথবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল হয়েছে মেট্রোরেলের।

এর আগে শুক্রবার ৬টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক-পরীক্ষামূলক যাত্রা করে মেট্রোরেল।

এর আগে কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে শুরু করে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রোববার চলবে ট্রেন।

বর্তমানে মেট্রোরেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। গত ১২ মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। এরপরপরই আগাঁরগাও থেকে মতিঝিল। আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রোরেলে প্রতিটি সেটে থাকবে ৪টি যাত্রীবাহী কোচ, দুই দিকে দুই ইঞ্জিন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের