যে কারণে বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেহজাবীন

বলিউড থেকে কাজের প্রস্তাব পেয়েছিলেন মেহজাবীন। মিমের পর তিনিও এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? তার উত্তরে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘বাংলাদেশকে খাটো করি এমন কোনো কাজ করতে চাই না। আমার কাছে মনে হয়েছে, এটি পলিটিক্যাল ফিল্ম। এখানে বাংলাদেশের একটা অংশ আছে। দেশের কিছু রাজনীতি তুলে ধরা হয়েছে। ওই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে উপস্থাপন করা হতো। তাই কাজটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি।’

‘খুফিয়া’ শিরোনামের একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন মেহজাবীন। নেটফ্লিক্সের জন্য এটি নির্মাণ করছেন ভারতের বিখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ। মেহজাবীন জানান, গেল জুলাইয়ে এ সিনেমার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি।

সিনেমার কাস্টিং ডিরেক্টর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে বিশ্বাস করেননি মেহজাবীন। পরে বুঝতে পেরেছেন, গল্পের প্রয়োজনে বাংলাদেশি অভিনেত্রী খুঁজছেন তারা। গল্প শুনে কাজটি ফিরিয়ে দিয়েছেন মেহজাবীন।

এ সিনেমার জন্য লাক্স তারকা বিদ্যা সিনহা মিমকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। কারণ ওই একটাই। গল্প শুনে মনে হয়েছে, বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হবে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের