বাগেরহাট: পূর্ব সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের সাড়ে পাঁচ কেজি মাংসসহ মো. এনামুল হোসেন (২৬) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।
গোপন তথ্যে ভিত্তিতে বুধবার (১৭ নভেম্বর) সকালে খুলনার কয়রা উপজেলার জোড়সিংবাজার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক এনামুল ওই উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈমুর রহমান গাজীর ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক শিকারিকে বজবজিয়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।