সিদ্ধার্থের কথা বলতে গিয়ে কাঁদলেন শেহনাজ

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর আড়াই মাস পার হয়েছে। তাকে হারানোর ব্যথা কিছুতেই যেন ভুলতে পারছেন না প্রেমিকা শেহনাজ গিল।

১৫ অক্টোবর শেহনাজ গিল অভিনীত সিনেমা ‘হসলা রাখ’ মুক্তি পেয়েছে। পাঞ্জাবের বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি।

এই সিনেমার প্রচারণার জন্য শেহনাজ সম্প্রতি হাজির হয়েছেন ক্যামেরার সামনে। আর তখন সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গ আসতেই কেঁদে বুক ভাসিয়েছেন তিনি।

সেই সময়কার ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, কথা বলতে বলতে ভেঙে পড়েন শেহনাজ। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ কেঁদে ফেললেন, তার কারণ পরিষ্কার নয়। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

‘হসলা রাখ’ সিনেমায় শেহনাজের বিপরীতে রয়েছেন দিলজিৎ দোসঞ্জ।

ভারতীয় হিন্দি সিনেমা ও টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে ২ সেপ্টেম্বর মারা যান। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরের বিজয়ী ছিলেন তিনি। একই প্রতিযোগিতায় ছিলেন শেহনাজও।

অক্টোবরে মাসে মুক্তি পেয়েছে শেহনাজের মিউজিক ভিডিও ‘তু ইয়াহা হ্যায়’। এই গানটি শেহনাজ উৎসর্গ করেছেন সিদ্ধার্থকে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি