সন্ধান মিললো সাড়ে ৪ হাজার বছরের পুরনো সূর্যমন্দিরের!

মিশরে সন্ধান পাওয়া গেছে সাড়ে চার হাজার বছরের পুরনো এক সূর্যমন্দির। ৫০ বছরের মধ্যে এটিই মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত চারটি সূর্যমন্দিরের একটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।

মনে করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এগুলোর বয়স সাড়ে চার হাজার বছরের মতো। এর আগে ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল।

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় প্রত্নতাত্ত্বিক কাজ করতে গিয়ে এই সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতরে খালি জায়গা রয়েছে। রয়েছে বিশাল লম্বা এক স্তম্ভ। অনুমান করা হচ্ছে, সেখানেই সকলে মিলে সূর্য আরাধনা করা হত।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে।

এ বিষয়ে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, ঊনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি