১০০ কোটি টাকা আয় করে দিয়েছি: মুনমুন

শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুব কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত নায়িকা মুনমুন।

দুই প্যানেলের মারামারিতে নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘রানী কেন ডাকাত’খ্যাত এ চিত্রনায়িকা।

ভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন পাল্টা বক্তব্য দিলেন, ‘আমার মতো একজন অভিনেত্রী চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’

কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হলো— প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই একসময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কিনা সন্দেহ আছে। সেই আয় আর নেই। এ কারণেই গদির ওপর এখন সবার নজর। অভিনয়ে নয়, এফডিসির গদির জন্য মরিয়া অভিনেতারা। অভিনয় করে তো আর অভিনেতারা টাকা আয় করতে পারছেন না, তাই গদি নিয়ে মারামারি-কাড়াকাড়ি করছে। হয়তো হিংসা করেই এমন কুৎসা রটাচ্ছেন।’

প্রসঙ্গত ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণের।

এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা রাখছেন মুনমুন।

অভিযোগটি অস্বীকার মুনমুন জানান, টাকা নয়, ভ্যানিটিব্যাগে মাস্ক রেখেছিলেন তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি