সাকিব চিঠি দিয়েছে, ৬ মাস টেস্ট খেলবে না : পাপন

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের টেস্ট সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আইপিএলে খেলবেন বলে আসন্ন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়ার কথা মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে রেখেছিলেন। কিন্তু আইপিএলের নিলামে কোনো দলই তাকে নেয়নি। বিসিবির সূত্র জানিয়েছিল, তারা অপেক্ষা করছে সাকিবের মতামতের জন্য।

এর মাঝেই সাকিবকে নিয়ে বোমা ফাটালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন তামিম ইকবাল।  গত বছর থেকে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল। অনেকেই আর টি-টোয়েন্টিতে তামিমকে দেখতে চান না। এমন কথাও মিডিয়ায় এসেছে যে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও নাকি তামিমকে চান না! তাই একপ্রকার অভিমানেই ছুটি নিয়েছেন তামিম। কিন্তু ৩৫ বছর বয়সী সাকিব আল হাসান কেন টেস্ট থেকে ছুটি চান? এই খবর ফাঁস করেছেন নাজমুল হাসান স্বয়ং‍!

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘সাকিব ইস্যুটা একটু ডিফিকাল্ট। সে আমাদের কাছে একটা চিঠি দিয়েছে যে, ছয় মাস টেস্ট খেলবে না। এটা শোনার পর সবাই বলছে, কী করব? আমি বললাম, ওকে ডাকো। তো আমি সাকিবকে জিজ্ঞেস করলাম, খেলবা না কেন? ওখানে কিন্তু সে আইপিএলের কথা লেখে নাই। তখন আমি বললাম, না তোমাকে শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। আমাদের দেশের মাটিতে খেলা, তোমাকে খেলতে হবে। এবং সে তখন রাজি হলো। ‘

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের