নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে নতুন গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ খ্যাত গায়ক সাব্বির জামান ও শাফিকা জামান মিমি। ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’ শিরোনামে এই গানটি লিখেছেন পরীক্ষিৎ চৌধুরী। সুর করেছেন রিপন চৌধুরী। সংগীতায়োজনে সজীব দাশ।

গানটির মূল থিম হলো- মানুষে মানুষে ভেদাভেদ, সকল ধরনের ভীতি ও পুরানো ক্ষত দূর করে মানুষের হৃদয়ে শুদ্ধতার উদয় হোক। রাজধানীর আশপাশের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।

বৈশাখের প্রথম দিন থেকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার হচ্ছে।

গীতিকার পরীক্ষিৎ চৌধুরী বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকলেও একসময় তিনি বিনোদন সাংবাদিক ছিলেন। গান লিখেন দীর্ঘদিন থেকে। সমমনা কয়েকজন মিলে একটি ব্যান্ড দলও গড়ে তুলেছিলেন। জীবনের বাস্তবতায় সেই পথে আর এগোনো হয়নি। কিন্তু গান লেখালেখি চালিয়ে গেছেন নীরবে নিভৃতে। আর সেই ধারাবাহিকতাতেই এই গানটিও তৈরি করেছেন এই গীতিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *